1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

করোনা : বিশ্বজুড়ে আরও ৬৩৮ মৃত্যু, শনাক্ত দেড় লাখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৮৬৬ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ২০ হাজার ৪১৬ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৬ হাজার ৩৫১ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৯৩৪ জন।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৪৫০ জনে। আর মারা গেছেন ৩২৬ জন। এ নিয়ে জাপানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো তিন কোটি ২০ লাখ ৪৫ হাজার ৩২৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৩৬৯ জনের।
দৈনিক শনাক্তের হিসাবে জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১৮৭ জন। এরপর দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া ১৬ হাজার ৬২৪ জন, রাশিয়া পাঁচ হাজার, আমেরিকা চার হাজার ও মেক্সিকো চার হাজার ৩৮০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে তালিকায় জাপানের পরই রয়েছে চিলি। দেশটিতে করোনায় মারা গেছেন ৬৭ জন। এরপর রাশিয়ায় ৪১, মেক্সিকোতে ৪১, হংকংয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
তবে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৭৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ২১৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮০৭ জনে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা রয়েছে ২৯ হাজার ৪৪১ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ