1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৮৩ Time View

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখেরও অধিক মানুষ। এদিকে গত এক দিনেই (মঙ্গলবার) সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৮৫ জনকে। এ ছাড়া বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ