1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৯ জনের। যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।

আজ শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪, রংপুরে ২, খুলনায় ১, বরিশালে ১, ময়মনসিংহে ১ ও সিলেটে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী বিভাগে কারো মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ