1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

করণ জোহরের ছবিতে গায়িকা কারিনা?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ২৫৯ Time View

অভিনয়ের পাশাপাশি এ বার গানও গাইবেন কারিনা কাপুর খান? শোনা গিয়েছিল, করণ 13জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি গান গাইবেন সাইফপত্নী। কিন্তু বলিউডের সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছে কারিনার ঘনিষ্ঠ মহল।
তাদের দাবি, এটা সম্পূর্ণ গুজব। কারিনা সবে ‘কি অ্যান্ড কা’ এর কাজ শেষ করেছেন। আপাতত ব্যস্ত ‘উড়তা পঞ্জাব’ নিয়ে। করণ আগামী ছবিতে গান গাইছেন না কারিনা। বরং সাইফ এবং কারিনাকে এই ছবিতে একটি বিশেষ সিক্যুয়েন্সে নাচতে দেখা যাবে বলে জানিয়েছে টিম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
বহুদিন পরেই এই ছবির মাধ্যমে ফের পরিচালনায় ফিরছেন করণ। রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে এগিয়েছে ছবির চিত্রনাট্য। তবে একটি ক্যামিও চরিত্রে সানি লিওনকে কাস্ট করে চমকে দিয়েছেন করণ। সব মিলিয়ে ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনে-দর্শকরা। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ