1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ওয়াজেদ মিয়া জনগণের কল্যাণে কাজ করে গেছেন : ইয়াফেস ওসমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৯৮ Time View

বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ওয়াজেদ মিয়া মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
সোমবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রাক্তন চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতি স¤পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়-এ বিশ্বাস নিয়ে ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।
তিনি বলেন, তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত হয়েছে। পেশাগত এবং ব্যক্তি জীবনেও তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও নিরহংকার। তাঁর জীবনাদর্শ, সততা ও একনিষ্ঠতা আমাদেরকে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, এম এ ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন রূপপুর পরামাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ