1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

‘ওরা আমাকে জেলে দিতে চায়, আমিও ছাড়ব না’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৩ Time View

ভোর ছয়টায় বাসার নিচে নেমে এলেন এরশাদ। যাবেন গলফ ক্লাবে। কিন্তু তখনও বাসার নিচে দলের নেতাকর্মীদের অবস্থান। বাসার নিচে সোফায় বসে অপেক্ষা করছিলেন গাড়ি চালকের। নেতাকর্মীরা ঘিরে ধরেন তাকে। কথা শুরু করেন এরশাদ। কুশল জিজ্ঞাসার পর নেতাকর্মীদের বলেন, মনে হয় ওরা আমাকে জেলে দেবে। তবে আমিও ছাড়বো না। সঙ্গে ৮/১০জনকে নিয়ে যাবো। তোমরা ভয় কর না। আমার কোন ভয় নেই। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। যা করেছি মানুষ আমাকে বাহবা দিচ্ছে। পথে রিকসাচালক বললো আপনি সঠিক কাজ করেছেন। আপনি নির্বাচনে দাঁড়ান, মানুষ আপনাকে ভোট দেবে। মসজিদে মুসল্লিরা বলেছেন, স্যার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। আপনি একা নির্বাচন করলে মানুষ আপনাকেই ভোট দেবে। এসময় নেতাকর্মীরাও বলেন, স্যার আপনার সিদ্ধান্ত সঠিক। আপনার কোন ভয় নেই। আমরা আপনার জন্য জীবন দেবো। প্রয়োজনে গায়ে বোমা বেধে এখানে পড়ে থাকবো। আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। মানুষ বলে এরশাদকে আবার দরকার। এরশাদ বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। এই জ্বালাও পোড়াওয়ের মধ্যে মানুষ ভোট দিতে যাবে না। এভাবে নির্বাচন হতে পারে না। কথা বলার সময় এরশাদ কখনও হেসেছেন আবার কখনও চুপ করে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ