1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

এবার হবু সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৬ Time View

বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। অবশ্য প্রথম থেকেই প্রশ্ন ছিল, ইলিয়ানার সন্তানের বাবা কে? যদিও এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা। নানা ধরনের সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে। তবে এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা।
ইলিয়ানা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও, এই পোস্টে ইলিয়ানার ভালোবাসা একেবারে স্পষ্ট।
তিনি লেখেন, ‘অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ভেতরে যে প্রাণ বড় হচ্ছে সেই অনুভূতিটা অসাধারণ।’
এই পোস্টে ইলিয়ানা আরও লিখলেন, ‘আমার পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।’

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আংটিবদলের ছবি যেখানে দেখা গেল এক পুরুষের হাতে হাত দিয়ে রয়েছেন ইলিয়ানা। ইনিই কি তাহলে ইলিয়ানার হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তাহলে বাগদান সারলেন তিনি? কে এই ইলিয়ানার সঙ্গী?
অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।
তারপর খবর রটে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ‘বরফি’ খ্যাত এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ