1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

এবার শেষ ষোল নিশ্চিত করল নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬২ Time View

এবার তৃতীয় দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো নিশ্চিত করল নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা।

বৃহস্পতিবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

খেলতে নেমে ১১তম মিনিটে পেনাল্টি থেকে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন ডিপাই। অস্ট্রিয়ার ডাভিড আলাবা ডি-বক্সে ডামফ্রিসকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। বিরতির পর ৬৭তম মিনিটে ব্যবধান বাড়ান ডামফ্রিস। মাঝমাঠে ডিপাই বল বাড়ান ডোনিয়েল মালেনকে। এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে তিনি ডান দিকে পাস দেন ডামফ্রিসকে। কাছ থেকে তার নেওয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল নেদারল্যান্ডস। এই গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে একটি করে জয় এবং হারে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ইউক্রেন ও অস্ট্রিয়া। আর এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া নর্থ মেসিডোনিয়ার শেষ ষোলোও ওঠা প্রায় কঠিন হয়ে পড়েছে।

নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই সময়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ