1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

এবার মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার হাঁটলেন বাবা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৭২ Time View

গত বছর উড়িষ্যায় স্ত্রীর লাশ কাঁধে নিয়ে দানা মাঝি নামের এক ব্যক্তি ১০ কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছানোর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রী আমাঙ্গ দেবীর মৃতদেহ কাঁধে ১২ কিলোমিটার হাঁটতে হয়েছিল তাকে। এবার সামনে এসেছে সেরকমই এক মর্মান্তিক ঘটনা। যেখানে পাঁচ বছরের মেয়ের মৃতদেহ কাঁধে ১৫ কিলোমিটার রাস্তা হাঁটতে হল গাতি ধীবর নামে এক ব্যক্তিকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বর হওয়ায় মেয়ে সুমি ধীবরকে আঙ্গুল জেলার পাল্লাহারা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছিলেন গাতি। কিন্তু ভর্তির পরদিনেই মারা যায় সুমি। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের দায়িত্ব নিতে অস্বীকার করে।

শ্মশানে নিয়ে যাওয়ার জন্য দেয়া হয়নি কোনো অ্যাম্বুলেন্স। রাজ্যে বিনামূল্যে শববাহী যানের সেবা চালু থাকলেও সেকথা জানতেন না ওই ব্যক্তি। তাই নিরুপায় হয়ে মেয়ের মৃতদেহ নিয়ে হাঁটতে শুরু করেন বাবা। ঘটনাটি সামনে আসার পরেই আবারো প্রশ্নের মুখে পড়েছে উরিষ্যা সরকার।

মেয়ের মৃতদেহ নিয়ে বাবার হাঁটার ভিডিওটি সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে গেছে। অনেকেই সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনায় মুখর। ঘটনার কথা জানতে পেরে ওই স্বাস্থ্য কেন্দ্রের এক নিরাপত্তারক্ষী এবং জুনিয়র ম্যানেজারকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ