1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

এবার ব্লাইন্ড ক্রিকেটের উন্মাদনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) টাইটেল স্পন্সরে ঢাকায় আজ এশিয়া কাপ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট শুরু হচ্ছে। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ নভেম্বর পর্যন্ত এ আসর চলবে। বাংলাদেশে এবারই প্রথম ব্লাইন্ড এশিয়া কাপ হচ্ছে। গতকাল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা হয়।

ট্রফি উন্মোচন ছাড়াও টুর্নামেন্টের প্রামাণ্যচিত্র দেখানো হয়। বাংলার ঐতিহ্যবাহী গান, লোকনৃত্য, আঞ্চলিক সুর ও দেশাত্মবোধক দলীয় পরিবেশনায় অংশ নেয় বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের শিশুরা। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের অন্তর্ভুক্তিতে এই আন্তর্জাতিক আসরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ়তাকে তুলে ধরা হয়েছে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির পরিচালক ও চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। অন্যদের মধ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (গেমস) ব্যারিস্টার মাহিন এস রহমান, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের সভাপতি ও পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব রহমান। টুর্নামেন্টের অফিশিয়াল স্পোর্টস ও টি স্পোর্টস এবং ইউটিউব চ্যানেল থেকে ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ