1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

এবারো ইফতার বিক্রিতে ব্যস্ত মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

সন্তান সম্ভবা হওয়ায় সিনেমা থেকে আপাতত দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে এসেছিলেন আলোচনায়। গ্রেফতারের পরের দিনেই পেয়েছেন জামিন। এরমধ্যেই এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে অগ্নি খ্যাত এই নায়িকাকে।
গত বছর ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা।
রমজানের প্রথম দিন শুক্রবার (২৪ মার্চ)। এদিন বিকেল প্রায় ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।
ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এসময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, এবার তুমি কিছু বলো।
রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ