1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

এডিবির সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় যাচ্ছেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১২
  • ১৬৭ Time View

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৫তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার দুপুরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী এডিবির ৪৫তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। ম্যানিলায় অনুষ্ঠেয় তিনব্যাপী সম্মেলন চলবে শনিবার পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থমন্ত্রী প্রথমে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন। সেখানে রাতে অবস্থান করে বৃহস্পতিবার সকালে ব্যাংকক থেকে অর্থমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন।

সম্মেলন শেষে সিঙ্গাপুর হয়ে শনিবার রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ