1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

একটি মানুষও গৃহহীন থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ নির্বাচনের পূবেও তিনি বলেছিলেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, কোভিড কালীন সময় হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছেন। সাহায্য কিংবা সহযোগিতা হিসেবে হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন না। মাননীয় প্রধানমন্ত্রী চান একটি মানুষও যেন না খেয়ে মারা না যান।

আজ রোববার সকালে কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে দরিদ্র ও দুঃস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এম.পি প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এর আয়োজনে জেলা প্রসাশনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, প্রতিষ্ঠাতা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক ও বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সম্মানিত সদস্য শ্যামলেন্দু পাল, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রের কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন প্রমূখ।

সভা শেষে প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্র থেকে প্রতিন্ধী এক শিক্ষার্থীকে হুইল চেয়ার ও ২৫ হতদরিদ্র শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ