1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

একক সংখ্যাগরিষ্ঠতার পথে ফ্রান্সের সমাজবাদী পার্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১৫৬ Time View

ফ্রান্সের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজবাদী দল। পার্লামেন্টের ৫ শ ৭৭টি আসনের মধ্যে ৩ শ ৮ থেকে ৩ শ ২০টি আসনে জয় পেতে যাচ্ছে সমাজবাদী দল।

ফ্রান্সের গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগোচ্ছে। এর মধ্য দিয়ে দু’কক্ষ বিশিষ্ট ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে মধ্য বামপন্থী এই দলটি। ফলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পার্লামেন্টে দর কষাকষি থেকে মুক্তি পেতে যাচ্ছে সমাজবাদি পার্টি।

পার্লামেন্টে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে সাথে ফ্রান্সের অধিকাংশ অঞ্চলসহ বড় বড় শহরগুলোও এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তারা।

এদিকে নিকোলাস সারকোজির ইউএমপি ও তার মিত্র দলগুলো ২ শ ২৯টি আসনে জয় লাভ করেছে।

তাছাড়া সমাজবাদী পার্টির মিত্র দল গ্রিন পার্টি ১৭টি এবং বামপন্থী লেফট ফ্রন্ট ১০টি আসনে জয় পেয়েছে।
এবারের নির্বাচনে ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের পার্লামেন্টে ফিরে আসাটাও উল্লেখযোগ্য ঘটনা। ১৯৯৮ সালের পর এবারই তারা দু’টি আসনে জয়ের মাধ্যমে পার্লামেন্টে ফিরছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ