1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ঋণের বোঝায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলো : বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৩ Time View

উন্নয়নশীল দেশগুলো অর্থসংকট ও ঋণের বোঝায় জর্জরিত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
মিশরীয় শহর শারম-আল-শেখে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম জলবায়ু সম্মেলনে শুক্রবার (১২ নভেম্বর) অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।
ডেভিড ম্যালপাস বলেন, উন্নয়নশীল দেশগুলো আজকে নিজেরাই একটি সংকটের সম্মুখীন হয়েছে। বর্তমানে নানা কারণে উন্নয়নে বিপর্যয় হচ্ছে যা সত্যিই অনভিপ্রেত। সংকুচিত অর্থনীতি, চরম দারিদ্র্য, শিক্ষার অভাব, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, উচ্চ বেকারত্ব এবং অবকাঠামোর অভাব ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাংক এর মধ্যে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনরুদ্ধারে অর্থায়নে নিযুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিটি পরিবর্তন আরও খারাপ হয়েছে, যা পুনরুদ্ধারে কাজ করছে বিশ্বব্যাংক।
সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাংক প্রধান বলেন, পাকিস্তানে বন্যার মতো জলবায়ু বিপর্যয় মোকাবিলায় আমরা আমাদের অর্থায়ন বাড়িয়েছি। আমরা জলবায়ু অর্থায়ন বাড়িয়েছি। পাকিস্তানের ঘটনার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমরা অর্থায়ন বাড়িয়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার করেছি যা রেকর্ড বলা যায়। কপ-২৬ এ স্কটল্যান্ডের গ্লাসগোতে যে কথা দিয়েছিলাম তা ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ