1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৩ Time View

কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিলো আর্জেন্টিনা। লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা।

উরুগুয়ের বিপক্ষে এই জয়ে আসরের ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আলবিসিলেস্তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। যারা অপর ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ১-০ গোলে।

শনিবার ব্রাসিলিয়ায় ম্যাচের ১২ মিনিটে গোল করেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল গোল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়।

তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ