1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ইতালিকে রুখে দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৬৩ Time View

দল নিয়ে আরও একবার পরীক্ষা-নিরীক্ষা করল ইতালি। প্রথমার্ধ খেললও দুর্দান্ত। কিন্তু দিন শেষে ঘরের মাঠে ড্র নিয়েই ফিরতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের ১-১ গোলে রুখে দিয়েছে ইউক্রেন।

ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হারের পর এই ম্যাচের একাদশে আটটি পরিবর্তন আনেন কোচ রবার্তো মানচিনি। আক্রমণভাগের তিন খেলোয়াড়-ফেদেরিকো বার্নাদেসচি, লোরেনজো ইনসাইন আর ফেদেরিকো চিয়েসা বেশ ভালো খেলেছেন। কমপক্ষে আধা ডজন সুযোগ তৈরি করেছেন তারা। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক অ্যান্দ্রি পায়াতোভ।

অবশেষে ৫৫ মিনিটে গোলের দেখা পায় ইতালি। বার্নাদেসচির নিচু শটটিও প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ইউক্রেন গোলরক্ষক। তার হাতে লেগে বল ঢুকে যায় জালে।

ইউক্রেনও সমতায় ফিরতে সময় নেয়নি। সাত মিনিট পরই গোল শোধ করে দেন রাসলান মালিনভস্কি। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারামা বলটি দেখতেই দেরি করে বসেন। এরপর আরেকটি গোল পেতে পারতো ইউক্রেন, যদি না মালিনভস্কির ফ্রি-কিক বারে লেগে যেতো।

ম্যাচটি ৪৩ মিনিটের সময় এক মিনিটের জন্য বন্ধ ছিল। ১৪ আগস্ট শহরে মোটরওয়ে সেতু ধ্বসে ৪৩ জন নিহতের সম্মানে এই এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ