1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

ইউসিবির কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ১১৯ Time View

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে ২৫ বছর যাবত নিয়োগপত্রবিহীন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বারবার নিয়োগপত্র দেয়া হবে আশ্বাস দিয়েও নিয়োগপত্র না প্রদান করে সব সুবিধা থেকে বঞ্চিত রেখেছে বলে অভিযোগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আহছান উল্ল্যাহ।image_93889_0

সোমাবার জাতীয় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আহছান উল্ল্যাহ বলেন, বিগত ১৯৮৮ সালে সরকার রেজিস্ট্রার কর্তৃক কর্মচারীদের কর্মচারী ইউনিয়ন প্রদান করলে ইউসিবি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইউনিয়ন নেতাদেরকে বেআইনিভাবে চাকরিচ্যুতসহ হামলা মামলা করিয়ে দীর্ঘ ১৯ বছর যাবত মানবেতর জীবন যাপন করতে বাধ্য করে। পরে আদালত কর্তৃক রায় ও আদেশে ২০০৩ সালে চাকরিতে বহাল করে।

তিনি বলেন, ২০০৩ সালে চাকরিতে বহালের পরথেকে অস্থায়ী চাকরি স্থায়ী করতে বিভিন্ন সময় দাবিনামা পেশ করে আসছি। পেশকৃত দাবিনামার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে শ্রম পরিদফতরে ত্রি-পাক্ষিক বৈঠকে চাকরি স্থায়ীকরণের ত্রি-পাক্ষিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। কিন্তু পর্যন্ত কোনো নিয়োগ পত্র প্রদান করেনি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত চারবার ত্রি-পাক্ষিক আলোচনা হলেও এখনো কোনো নিয়োগপত্র প্রদান করেননি। আগামী ১৯ তারিখ তাদের আরেকটি বৈঠক রয়েছে তাতে যেন কর্তৃপক্ষ স্থায়ীকরণে কার্যকর ভূমিকা নিয়ে অবহেলিত কর্মচারীদের রক্ষা করে সে আবেদন জানাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সহ-সভাপত আব্দুর রহিম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আলি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ