1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ইউপি নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো হবে না: মাউশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৮ Time View

৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বচাচনী পরীক্ষা যথা সময়েই নিতে হবে। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো হবে না।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে। এরপর পরীক্ষা নেয়ার সুযোগ নেই।

ইউপি নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো হবে না জানিয়ে তিনি আরও বলেন, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন হলেও পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। কেননা এর পর আমাদের বোর্ড পরীক্ষা আছে। তাই পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করার নির্দেশনা জারি করে মাউশি।

ওই নির্দেশনায় বলা হয়, বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা হবে। দেড় ঘণ্টার পরীক্ষার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ