1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ইউএনওকে ফোন করে নিজের বিয়ে ভাঙল কিশোরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১২৮ Time View

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে ফোন করে নিজের বাল্যবিয়ে ভেঙেছে কিশোরী রত্না খাতুন (১৬)।

রত্না খাতুন ওই গ্রামের জাক্কু মিয়ার মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

বুধবার রাতে সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে ফোন দিয়ে তার অমতে জোর করে বিয়ে দেয়ার কথা জানায়। পরে ইউএনও গিয়ে তাকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেন।

জাগো নিউজকে রত্না বলে, আমি অবশ্যই বিয়ে করবো কিন্তু এখন না। এখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আরও পড়তে চাই। জীবনে কারও অনুগ্রহ নিয়ে নয়, নিজের পায়ে দাঁড়াতে চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, আমি জানার পর গতকাল রাতে তার বাসায় ছুটে যাই। ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করি। বিয়ে বন্ধ হওয়ার পর রত্না অনেক খুশি। আমরা বাল্যবিয়ে বন্ধ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ