1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

আ.লীগ ২০১৫ সালে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে : দি ইকোনমিস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

লন্ডনের বিখ্যাত সাময়িকী দি ইকোনমিস্টে গতরাতে তার বাংলাদেশ সংক্রান্ত পূর্বাভাসের হালনাগাদ করে বলেছে ৫ জানুয়ারি নির্বাচন উদযাপন নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তাতে আমাদের আগের আশঙ্কাই শক্ত ভিত্তি পেল যে ২০১৫ সালের বাংলাদেশ রাজনৈতিক দৃশ্যপটে রাজপথের প্রতিবাদ একটি বৈশিষ্ট্য হয়ে থাকবে।

পত্রিকাটির ইন্টেলিজেন্স ইউনিটের একদিন আগে ৬ জানুয়ারি তার এক নতুন প্রতিবেদনের শিরোনাম করেছে, আওয়ামী লীগ প্রশাসন ২০১৫ সালে একাধিক টাফ টেস্ট বা কঠিন পরীক্ষার মুখোমুখি হবে।

পত্রিকাটি মনে করে, বিরোধী বিএনপি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে এবং এই সময়জুড়ে দেশব্যাপী হরতাল পালনের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

ইকনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের আগে  বাংলাদেশ সংক্রান্ত সংক্ষিপ্ত মূল্যায়নে উল্লেখ করেছিল যে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি প্রশমিত হয়েছে। কারণ সরকার দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতা সংহত করতে পেরেছে।

দি ইকনোমিস্ট রিপোর্ট আরও বলেছে, সংসদে একটিও আসন ব্যতিরেকে বিএনপিকে একটি নিঃশেষিত শক্তি বলে মনে হতে পারে কিন্তু ধ্বংসকারী হরতাল সংগঠিত করতে তার যে সামর্থ্য সেটা অনিষ্পন্ন থেকে যাবে এবং আওয়ামী লীগের কাছ থেকে জবরদস্তি ক্ষমতা নিতে বিএনপি ২০১৮ সাল পর্যন্ত এই কৌশল প্রয়োগ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ