1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার সতর্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৫ Time View

kamal_8আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খবর বাসসের।

শুক্রবার রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জামেআতুস সাহারা মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা মহানগর কমিটি এ সভার আয়োজন করে।

আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির ঘোষণা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেদিকে আমাদের কঠোর নজর আছে। এ ধরনের কোনো কিছুকেই আমরা অবহেলা করছি না। এসবের সত্যতা ও গুরুত্ব কতটুকু সেটি আমরা খতিয়ে দেখব। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।

একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ড প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকান্ডের তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সবকিছু বলা যাবে।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আজকের এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ