1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আর্চারিতে বাংলাদেশের হীরা মনির স্বর্ণ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১১৯ Time View

প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রত্যাশা পূরণ করলেন হীরা মনি। রিকার্ভ নারী একক ইভেন্টে স্বর্ণ জিতলেন বাংলাদেশের এই আর্চার। এদিকে প্রতিযোগিতার ৯ ইভেন্টে অংশ নিয়ে ৭ টিতেই ফাইনেল নিশ্চিত করেছেন বাংলাদেশের আরচাররা।

সোমবার সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বর্ণের লড়াইয়ে হীরা মনি ৬-৪ সেটে হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে।

রোববার ফাইনালে উঠে স্বর্ণ জয়ের প্রত্যাশার করেছিলেন ঠাকুরগাঁয়ের মেয়ে হীরা মনি। কথা রেখেছেন বিকেএসপির এ আরচার। এটি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক। আর পদকের খাতা খুললেন স্বর্ণ দিয়ে। ফাইনালে কোনো চাপ কাজ করেছে আপনার মধ্যে? ‘না। কোনো চাপ ছিল না। আসলে আমি কোনো চাপ নিতেও চাইনি। শুধু একটাই লক্ষ্য ছিল ভালো খেলতে হবে, স্বর্ণ জিততে হবে। দেশবাসীর দোয়া ছিল বলে আমি এ সাফল্য পেয়েছি’-জবাবে হীরা মনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ