1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

আরবদের সরিয়ে নতুন ইহুদি বসতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩
  • ১৬৬ Time View

ehudiসাধারণ আরব বেদুইন অধিবাসীদের উচ্ছেদ করে তাদের জায়গায় নতুন ইহুদি বসতি স্থাপন করছে ইসরাইল। ইসরাইলের বিরুদ্ধে দেশটির একটি মানবাধিকার সংস্থা এ অভিযোগ তুলেছে।

মঙ্গলবার ইসরাইলি আরবদের আদালাহ নামের একটি মানবাধিকার সংস্থা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ নীতির সমালোচনা করে এ অভিযোগ তোলে।

সংস্থাটি জানিয়েছে, আরব বেদুইনদের একটি গ্রাম থেকে উচ্ছেদ করে তাদের জায়গায় ইসরাইল সরকার নতুন করে একটি ইহুদি শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার ইসরাইলের সরকার তাদের দক্ষিণাঞ্চলীয় নেগেভে দুটি নতুন ইহুদি কমিউনিটি গড়ে তোলার অনুমোদন দিয়েছে। সরকার ওই দুই কমিউনিটির নাম দিয়েছে কেসিফ এবং হিরান।

সংস্থাটির ভূমি ও পরিকল্পনা বিষয়ক পরিচালক সুহাদ বিশারা বলেন, ইসরাইল “হিরান শহর গড়ে তোলার উদ্দেশেই নেগেভের উম্ম এল-হেইরানের আরব বেদুইন নাগরিকদের স্বীকৃতি না দিয়ে তাদের উচ্ছেদকে আরো তরান্বিত করেছে। একইসাথে উম্ম এল-হেইরানের লোকজনকে তারা বের করে দিয়েছে।”

বিশারা অভিযোগ করে বলেন, ইসরাইল যেমন অন্যায়ভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করে নতুন বসতি স্থাপন করছে। তেমনি বেআইনিভাবে খোদ ইসরাইলের অভ্যন্তরীণ আরবদের ব্যাপারেও ‘বর্ণবাদী নীতি’ বাস্তবায়ন করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ