1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

আমি সেনাপ্রধান থাকলে কেউ মরত না: এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৯ Time View

তিন বছর আগে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেসময় আমি সেনাপ্রধান থাকলে কাউকে মরতে দিতাম না। সবাই বেঁচে থাকত।

রোববার রাজধানীর কাকরাইলে ডিইআইবি মিলনায়তনে আয়োজিত ‘বিডিআর ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

এরশাদ আরও বলেন, ‘দুঃখের বিষয় আমি সেসময় সেনাপ্রধান ছিলাম না। তিন বছর আগে আজকের এই দিনে ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। সরকার ইচ্ছে করলে তাদের বাঁচাতে পারত। যারা জীবন দিয়েছে তারা পুত্রতুল্য, তারা আমার অধীনে কাজ করেছে।’

‘বর্তমান যুগ ইন্টারনেটের। এর আসল রহস্য একদিন প্রকাশ পাবেই। আর সরকারের উচিৎ এর হত্যারহস্য উদঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করা।’

এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর এমন শোকের দিন আর আসেনি। তাই দিনটিকে শোক দিবস ঘোষণা করা উচিৎ।’

‘আশা করি, শহীদের পরিবারকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।’ যোগ করেন তিনি।

স্মরণসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ড. টিআইএম ফজলে রাব্বী, গোলাম হাবীব দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ