1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আমার করোনা নেগেটিভের খবর সত্য নয়: মাশরাফি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৭ Time View

দিন কয়েক আগেই করোনাভাইরাস ধরা পড়ে মাশরাফি বিন মর্তুজার শরীরে। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি। রবিবার দুপুরে হঠাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে, মাশরাফি করোনা নেগেটিভ। তবে, এই খবর সত্য নয় বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, এখনো তিনি পরীক্ষা করাননি। তবে, ভালো আছেন।
রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’
এর আগে মাশরাফিকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে, তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়েছিলেন। তবে, সেখানে সিট ফাঁকা না থাকার কারণে ভর্তি হতে পারেননি। সেবারও মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, এই খবর মিথ্যা।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ