1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা : প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬০ Time View

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের সেবা করা করা।
আজ শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জজকোর্ট ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য সারাদেশে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দেশে ৬৪টি জেলার মধ্যে ৩৪টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হয়েছে, চুয়াডাঙ্গায়ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হবে।
তিনি বলেন, মামলাজট নিরসনে ৫ হাজার বিচারক নিয়োগের লক্ষ্যে প্রতিবছর ১০০ জনের বেশি বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় বিচারক সংকট নিরসনে বিচারক নিয়োগ দেওয়া হবে।
প্রধান বিচারপতি বলেন, বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে সময়মতো অফিস করবেন। তবে, কেউ যদি গাফিলতি করেন, অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ