1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আবারও বর্ণবাদের শিকার ভিনিসিয়াস

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

বর্ণবাদী আচরণ যেন পিছুই ছাড়ছে না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের। গতরাতে লা লিগার ম্যাচে মায়োর্কার মাঠে ফের বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস।
রোববার (৫ ফেব্রুয়ারি) মায়োর্কার বিপক্ষে হেরে লা লিগার দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে গোলটিও ছিলো আত্মঘাতী। তার ওপর এমন ম্যাচেই পেনাল্টি মিস করেন অ্যাসেনসিও। শেষমেশ পরাজয়ই বরণ করেই মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের।
ম্যাচ শেষে পরাজয় ছাপিয়েও আলোচনায় উঠে এসেছে ভিনিসিয়াসের বর্ণবাদের শিকার হওয়ার ব্যাপারটি। এর আগেও লা লিগার ম্যাচে তিনবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস।
মায়োর্কার বিপক্ষে এই ম্যাচে স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে।
এর আগে গত ডিসেম্বরেই বর্ণবাদের শিকার হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্রাজিলিয়ান এই তরুন তুর্কি বলেছিলেন, বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা।
এদিকে, শুধু বর্ণবাদই নয়, চলতি মৌসুমে লা লিগাতে সবচেয়ে বেশি ফাউলের শিকারও হয়েছেন ভিনিসিয়াস। গতরাতে মায়োর্কার বিপক্ষেও ১০ বার ফাউলের শিকার হয়েছেন এই মাদ্রিদ তারকা। চলতি মৌসুমে এক ম্যাচেই এত ফাউল আর করা হয়নি অন্য কাউকেই।
তবে মায়োর্কার ম্যানেজার জানান, মাঠে তার দলের ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে টার্গেট করেননি ভিনিসিউসকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ