1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫২ Time View

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। রোববার (২০ ডিসেম্বর) ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায়।

পররাষ্ট্র সচিব ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে পররাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ