1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৭২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরকে আধুনিক নগরী এবং গ্রীন অ্যান্ড ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না।
তিনি বলেন, ‘আনিসুল হকের মত আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তারপরও এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার স্বপ্ন যেন সত্যি হয়, এ নগরীকে আধুনিক নগরীতে রূপ দিতে, গ্রীন অ্যান্ড ক্লিন সিটির স্বপ্নকে বৃথা যেতে দেবো না।’
আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে শনিবার দুপুরে দেশে আসার পর তার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তার দু’চোখ ভরা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার। দেশের অনেক বড় ক্ষতি হলো। ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আনিসুল হক সবাইকে কান্নার নদীতে ভাসিয়ে চলে গেলেন। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এমন কর্মোদ্যমী এমন পরিশ্রমি বহুমুখী প্রতিভার অধিকারী তেমন মানুষ আমি জীবনে কমই দেখেছি।
তিনি বলেন, মানুষকে তিনি ভালোবাসতেন। মানুষও তাকে যে ভালোবাসে তার প্রমাণ এই যে তার বাসার সামনে সর্বস্তরের মানুষের উপস্থিতি। একজন মানুষ কত জনপ্রিয় হলে মানুষের ভিড় এমনভাবে উপচে পড়ে, আজকে আমরা তা দেখলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ