1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৫৩ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ৩০ নভেম্বর। ২০১৭ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়র আনিসুল হক ১৯৫২ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৮০ দশকে টেলিভিশনের উপস্থাপক হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
মরহুম আনিসুল হক ছিলেন একাধারে ব্যবসায়ী, সংগঠক ও তারকা। হঠাৎ করেই আওয়ামী লীগ থেকে ঢাকা উত্তর সিটির মেয়র পদে তাকে মনোনয়ন দেয়া হয়। এরপর রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র দুই বছর পরেই মারা যান এই স্বপ্নবাজ।

আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আছে বাদ আসর গুলশান আজাদ মসজিদে বিশেষ দোয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান মেয়র আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হলে ১৩ আগস্ট স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর আগে মেয়র পদে দায়িত্ব নেয়ার পর তিনি যেটুকু সময় হাতে পেয়েছিলেন তারই মধ্যে বহু উন্নয়ন কাজ শুরু করেছিলেন, উচ্ছেদ করেছিলেন রাস্তা, ফুটপাথ, পার্কসহ বিভিন্ন অবৈধ দখল। তার দৃঢ় পদক্ষেপেই রাজধানী থেকে অপসারিত হয়েছিল অবৈধ বিলবোর্ড, ব্যনার-ফেস্টুন। রাজধানীকে ঘিরে ছিল তার নানা স্বপ্ন। শুরুও করেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন, তবে অকাল মৃত্যুর কারণে শেষ করে যেতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ