1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ডেস্ক রিপোর্ট: পরিকল্পিত, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব নগর পরিকল্পনা দিবস। নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং নগর উন্নয়নে পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করাই দিবসটির মূল লক্ষ্য।

এই লক্ষ্য নিয়ে আজ ৮ নভেম্বর রোববার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব নগর পরিকল্পনা দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিকল্পনার মাধ্যমে গড়ে ওঠে সুন্দর জনপদ’।

এবারের দিবসে নগর পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা বাড়লে আরো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্বাস্থ্যকর ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১৯৪৯ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ কার্লোস মারিয়া দেলা পাওলেরার উদ্যোগে দিবসটির সূচনা হয়।

নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ‘একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; বরং পরিবেশ, আবাসন, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মধ্যে সমন্বয় থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ