বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: সিলেট টেস্ট, চতুর্থ দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৩/০
চতুর্থ সকালে বোলিংয়ে ধারহীন বাংলাদেশ। তাতে সহজেই এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে লিড নিয়েছে সফরকারীরা
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৩৭।
৩৫ বলে এক চারে ১১ রানে খেলছেন জশুয়া দা সিলভা। ৩২ বলে পাঁচ চারে ২৫ রানে ব্যাট করছেন ব্র্যান্ডন কিং।
তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের সৌজন্যে সিলেট টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। এবার দায়িত্ব বোলারদের কাঁধে। ওয়েস্ট ইন্ডিজকে কম রানে থামাতে হবে তাদের। পাশাপাশি ওই রান তাড়ার জন্য হাতে রাখতে হবে যথেষ্ট ওভার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। রোববার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
এখনও ২৩ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
১৩ বলে এক চারে ৫ রান করেছেন ব্র্যান্ডন কিং। ১১ বলে ২ রানে খেলছেন জশুয়া দা সিলভা। সকালে প্রায় নতুন বল সামলানোর চ্যালেঞ্জ তাদের সামনে।
দিনের প্রথম ওভারেই দুটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। তাই ভালো বোলিং করে উইকেট নেওয়ার পথ বের করে নিতে হবে হাসান মাহমুদ, তাইজুল ইসলামদের।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪ ওভারে ৭/০ (কিং ৫*, দা সিলভা ২*; তাসকিন ২-০-৭-০, হাসান ১-১-০-০, তাইজুল ১-১-০-০)
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।