1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

আজ থেকে শুরু হচ্ছে ভোটার হালনাগাদের কার্যক্রম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ১২১ Time View

election commision02আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ মানিকগঞ্জের শিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

১৫ মে থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। তিন ধাপে শেষ করা হবে হালনাগাদের কাজ। এ সময় নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারের নাম কর্তন ও স্থানান্তরের কার্যক্রম চলবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের গণসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার বিধান রয়েছে। এবার মানিকগঞ্জের শিবালয় থেকে সিইসি হালনাগাদ কার্যকমের উদ্বোধন করবেন। তথ্য সংগ্রহের কাজ দেখার জন্য তথ্য সংগ্রহকারীদের সঙ্গে কয়েকটি বাড়ি ঘুরে দেখবেন সিইসি।

২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে বা তার বেশি হবে তারাই ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবে। ১৮ বছরের কম বয়সে বা একের অধিক ঠিকানায় মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের শাস্তি ছয় মাস কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। প্রতিটি এলাকায় মাঠ পর্য়ায়ের তথ্য সংগ্রহকারীরা এক মাস সময় পাবেন। ওই সব তথ্য যাচাই-বাছাইয়ের পর নির্দিষ্ট স্থানে ভোটারদের ছবি তোলা হবে। ছবি তোলার জন্য ১৫ দিন সময় দেয়া হবে। আগামী মধ্য নভেম্বরে ভোটার তালিকার খসড়া তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ করা হবে।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির কাজ প্রথম শুরু হয়। বর্তমান তালিকা অনুযায়ী, দেশে ভোটারের সংখ্যা প্রায় ৯ কোটি ২১ লাখের মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ