1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে ঢাকায় বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু আজ খুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্ন সিলেটে সন্দেহভাজন হামে ২ মাসের শিশুর মৃত্যু, ভর্তি ১৫৭ আকভান: বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার হেক্টরের বেশি জমির ক্ষতির শঙ্কা ওজন বেড়ে যাওয়ায় ট্রল, অনুষ্ঠানে কেঁদে মেকআপ তুলে ফেললেন পাকিস্তানি অভিনেত্রী

আকভান: বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার হেক্টরের বেশি জমির ক্ষতির শঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

টানা বৃষ্টিতে কোথাও জমিতে পানি জমে আছে, আবার কোথাও বৃষ্টির তোড়ে গাছ হেলে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হেমন্তের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি চাষ, পাকা আমন সময় মত ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

শনিবার পর্যন্ত পুরো জেলায় ২ হাজার ৩৪১ হেক্টর জমির ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেতথ্য মতে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শাকসবজির জমি। এরপরই বেশি ক্ষতির শিকার হয়েছে সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়ার। কৃষি বিভাগের প্রত্যাশা, রোববার বৃষ্টি কমলে ক্ষতি কমে আসবে।

অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, এ মৌসুমে জেলায় এক লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে।

এর মধ্যে বুধবার থেকে শুরু হওয়া টানা ২-৩ দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। বুড়িচং উপজেলায় ৫৮৭ হেক্টর। এছাড়া মুরাদনগরের ৩৬৫ হেক্টর, দেবিদ্বারের ২৮৯ হেক্টর, হোমনা উপজেলার ২০৯ হেক্টর, ব্রাহ্মণপাড়া উপজেলার ২০৫ হেক্টর, চান্দিনা উপজেলার ১৩৭ হেক্টর এবং দাউদকান্দি উপজেলার ১২৮ হেক্টর জমিসহ বিভিন্ন উপজেলায় জমি ও ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিনি বলেন, ক্ষতি হওয়া শাক সবজির জমির পরিমাণ ১০৭৬ হেক্টর। রোপা আমন ক্ষতির মুখোমুখি হয়েছে ২১৮ হেক্টর, সরিষা ৩৮১ হেক্টর, মরিচ ১২৭ হেক্টর, ধনিয়া ১২০ হেক্টর, ভুট্টা ৮৭ হেক্টর এবং বোরো ধানের বীজ তলা ৫০ হেক্টর।

এছাড়া মিষ্টি আলু, কালোজিরা, রসুন, পেয়াজ, খিরা, আখসহ অন্যান্য ফসলের জমিও ক্ষতির মুখোমুখি হয়েছে।

শনিবার জেলার চান্দিনা, দেবীদ্বার, বুড়িচংসহ বিভিন্ন উপজেলার কৃষকের ক্ষেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে কোথাও জমিতে পানি জমে আছে, আবার কোথাও বৃষ্টির তোড়ে গাছ হেলে পড়েছে। কৃষকরা নিজেদের সাধ্যমতো জমি থেকে পানি নিষ্কাশন ও ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কৃষকরা বলছেন, অনেকের সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্মক ঝুঁকিতে পড়েছে মুলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসা ও অন্যান্য শীতকালীন সবজির আবাদ। পাশাপাশি নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

মৌসুমের শুরুতেই এমন প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জানিয়ে চাষিরা বলছেন, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মুলা, ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে পচন ও বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে পারে। এতে একদিকে উৎপাদন কমবে, অন্যদিকে বাজারে সরবরাহ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, তিনি দুই দফায় পৃথকভাবে মোট ৬০ শতাংশ জমিতে মুলার চাষ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলাগাছ বেশ বড় হয়ে উঠেছে। ৮ থেকে ১০ দিনের মধ্যে মুলা তোলার উপযোগী হওয়ার কথা ছিল।

তিনি বলেন, বৃষ্টির আগে পাইকাররা ওই জমির মুলা ৫৫ হাজার টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ গাছ হেলে পড়েছে। মুলার গায়ে দাগ পড়ার আশঙ্কা রয়েছে। এতে বাজারে ভালো দাম পাওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, অন্য জমিতে সদ্য মুলার চারা গজিয়েছে। বৃষ্টির পানিতে সেসব গাছও পচে যাচ্ছে। শনিবার সকালে বৃষ্টি থেমেছে ভেবে পচনরোধী ওষুধ ছিটাতে শুরু করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়। এতে ওষুধও কার্যকর হওয়ার সুযোগ পায়নি।

এখন কীভাবে ফসল রক্ষা করবেন, তা বুঝে উঠতে পারছেন না, বলেন এ চাষি।

চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম বলেন, বৃষ্টি শেষ হওয়ার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “আশা করছি, রোববার রোদ উঠলে হয়তো ক্ষয়ি-ক্ষতির পরিমাণ কমে যাবে। কিন্তু বৃষ্টি আরও বাড়লে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্ষতির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।”

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ