1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৬৯ Time View

আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার।
দেশের যুব আন্দোলনের পথিকৃত এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।
এ উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শনিবার সকাল সাড়ে ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টের সকল শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন।
দুপুর দু’টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব গেইট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ সব কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় সকল শাখা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় সকল শাখার নিজ নিজ এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠান এবং আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর শাখা সমুহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কেন্দ্রকে অবহিত করন স্বাপেক্ষে স্থানীয় ভাবে আলোচনা সভার আয়োজন।
এ সকল আলোচনা সভায় অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ অংশ গ্রহন করবেন।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজ এক বিবৃতিতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ