1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের সিলেটের আবাসিক হোটেল সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪ মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়ার বিএনপি নেতাকে বহিষ্কার ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, নীতিমালা প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সাক্ষাৎ বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়ার বিএনপি নেতাকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে— হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ