1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

আইনি ঝামেলায় সঞ্জয় লীলা বনশালি, ‘বাজিরাও’ রণবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ২৫৭ Time View

ক্রিসমাসে রিলিজ হতে চলেছে ‘বাজিরাও মস্তানি’-র। ছবি বেশ প্রচারের আলোয়। বেশ খোশ 17মেজাজেই ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও বাজিরাও রণবীর সিং। আইনি ঝামেলায় ফেঁসে গেলেন ২ জনেই। সঞ্জয় ও রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা ঠুকে দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান। পুনেতে শুটিং চলাকালীন তাঁর সঙ্গে নাকি অভব্য আচরণ করেছেন ছবির সেটের দেহরক্ষীরা।
মিডিয়া বিবৃতিতে ক্ষুব্ধ ওয়াজিদ বলেন, ‘পুনের সরকারি দফতরগুলোর মাঝখানে একটা জায়গায় শুটিং চলছিল। কিছু কাজের জন্য আমার একটা অফিসে যাওয়ার দরকার ছিল। হঠাত্ই পিছন থেকে সঞ্জয় লীলা বনশালি চেঁচিয়ে ওঠেন ‘ইয়ে কালা কোটওয়ালা কউন হ্যায়?’ আমি জানিয়েছিলাম শুটিং দেখতে আসিনি। কিন্তু বাউন্সাররা আমার কলার চেপে ধরে ধাক্কা মেরে বের করে দেন। পরে রণবীর বলেন এই ধরনের লোকেদের যেন সেটে ঢুকতে দেওয়া না হয়।’
সঞ্জয় লীলা বনশালির মুখপাত্র জানান পুনের ভর রাজওয়াড়া আদালতে ‘বাজীরাও মস্তানি’-র শুটিং চলছিল। গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শুরু হওয়ার আগে ভিড় এড়াতে কয়েকজন আদালত থেকে বেরিয়ে যেতে চান। ‘বাজিরাও মস্তানি’-র ক্রু অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গেই পরিস্থিতি সামলেছে। কারও সঙ্গেই অভব্য আচরণ করা হয়নি।
কোথাকার জল কোথায় গড়াবে তা সমসয়ই বলবে। তবে ছবি মু্ক্িতর আগে বেমক্কা আইনি নোটিশ পেয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন সঞ্জয়, রণবীর দু’জনেই। ছবিতে রণবীরের সঙ্গে মস্তানির ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। কাশীবাঈ চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে।
১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাজিরাও মস্তানি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ