1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

অসম প্রেমে ওয়াসিম-স্বাগতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪
  • ১৮৮ Time View

মিডিয়ার অসম প্রেমের গল্প নতুন নয়। হুমায়ূন আহমেদ-শাওন থেকে শুরু করে সুবর্না মোস্তফা-সৌদ, হৃদয় খান-সুজানা অনেকেই জড়িয়েছেন এমন সম্পর্কে। এরই ধারাবাহিকতায় এবার অসম প্রেমে জড়ালেন টিভি নাটকের জনপ্রিয় মুখ স্বাগতা ও ওয়াসিম। ইদানিং এ দুজনকে প্রায়ই একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে। শুধু কি তাই, শ্যুটিং স্পটেও কেউ কারো চোখের আড়াল হচ্ছেনা। যদিও স্বাগতার চেয়ে ওয়াসিম বয়সে অনেক ছোট। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এমন খবর।

জানা গেছে, স্বাগতা-ওয়াসিম প্রথমবারের মতো জুঁটি বাধেন ‘কেবলি স্বপনও করেছি বপনও’ নাটকে। নাটকটি বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। নাটকের শ্যুটিংয়ে সময় থেকেই প্রথমে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। সে সম্পর্কই শেষর্পন্ত রুপ নেয় প্রেমে। দুজনকে ইদানিং আবিস্কার করা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট ও বিশেষ এলাকায়ও। তবে পরিচিত কারো সামনে পড়লেই তারা বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছেন।

এরবাইরে যখন দুজনের দেখা হচ্ছে না তখনো বেশিরভাগ সময়ই ফোনে ব্যস্ত থাকেন তারা। তাদের ঘনিষ্ট বন্ধুদের মধ্যেও বিষয়টি নিয়ে মুখরোচক গল্প রয়েছে।

তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ওয়াসিম। বলেছেন, আমাদের মধ্যে প্রেমের কোন সম্পর্ক নেই। আমরা দুজন ভালো বন্ধু।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ