1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

অবশেষে বার্সেলোনা থেকে মেসির বিদায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬০ Time View

সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা।

গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেন মেসি।

তবে বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বরাবরই জানিয়েছেন, যেকোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি-বার্সার নতুন অধ্যায় শুরুর।

কিন্তু সবাইকে অবাক বিস্ময়ে ডুবিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার কাছাকাছি সময়ে বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছে না।

এর পেছনে কারণ একটিই, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশা। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউর সময়ে যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়েছে বার্সেলোনা, তার ভার বইতে গিয়েই মূলত মেসিকে রাখতে পারছে না ক্লাবটি।

২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ইয়ুথ দলে যোগদান করেছিলেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় দুই দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে মেসিকে।

বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ