1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ Time View

অবশেষে চলতি মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সঙ্গে ইউরোপা লিগেও প্রথম গোল করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেরিফ টিরাস্পোলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চলমান ইউরোপা লিগে ইউনাইটেডের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান রোনালদো। ডিওগো ডালট বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ সুপারস্টার। ৩৭ বছর বয়সী এই তারকার এটি ছিল ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল।

যদিও ইউনাইটেডের প্রথম গোল আসে ম্যাচে ১৭ মিনিটে। শুরুতেই সফকারীদের লিড এনে দেন জ্যাডন সানচো। এই মৌসুমে তৃতীয় গোল করলেন তিনি এবং এমন দিনে, যে দিন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার।

ইউরোপা লিগ হার দিয়েই শুরু করেছিল এরিক টেন হ্যাগের দল। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারে নিজেদের প্রথম ম্যাচ। ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা লা লিগা দলটির পরেই এখন তাদের অবস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ