1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

অন্তর্বর্তী সরকারে বিএনপিকে আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ১২৩ Time View

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

আগামী নির্বাচন নিয়ে দেশে রাজনৈতিক সঙ্কটের শঙ্কার মধ্যে লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রধান এই প্রস্তাব তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, “নির্বাচনের সময় সরকার গঠনে তারা (বিরোধী দল) যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি।

“সবাই মিলে আমরা (নির্বাচন) করতে পারি। তখন একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করতে পারি।”

এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যা ১৯৯৬ সালে আওয়ামী লীগের দাবির মুখে সংবিধানে সংযুক্ত হয়েছিল।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দল।

বিরোধী দলের যুক্তি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। অন্যদিকে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালের অভিজ্ঞতা তুলে ধরে সরকারি দলের বক্তব্য, অনির্বাচিতদের হাতে আর ক্ষমতা দেওয়া যায় না।

আওয়ামী লীগে পরবর্তী নেতৃত্ব নিয়েও বিবিসির প্রশ্নের মুখোমুখি হন শেখ হাসিনা।

তিনি বলেন, তার পরে আওয়ামী লীগের নেতা কে হবেন সে সিদ্ধান্ত তিনি দলের ওপর চাপিয়ে দেবেন না।

“বাংলাদেশ ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে।”

বিবিসি বাংলা সাক্ষাৎকারের একটি অংশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার মঙ্গলবার সকাল ও সন্ধ্যার অনুষ্ঠানে প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ