1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

অনলাইনে টিকিট কেনায় ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৮ Time View

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তিকে ‘স্বাভাবিক’ বলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে, সেটা অস্বাভাবিক কিছু না। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন, তাহলে তো সমস্যা হবেই। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০, সেখানে টিকিট বিক্রি হচ্ছে ৩৫০টা। মানুষের যে চাপ, সেটাতো সামাল দিতে পারা কঠিন।

আন্তঃনগর ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদের ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে প্রচুর যাত্রী ওঠেন। এটা বন্ধ করা গেলে লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানানো যাবে।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, সব স্টেশনে নির্দেশনা দেওয়া আছে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। ট্রেনে আমরা একটা আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ