1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

‘নরওয়ে হত্যাকাণ্ডের নায়ক ব্রেইভিক মানসিকভাবে সুস্থ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৮৮ Time View

নরওয়ে হত্যাকাণ্ডের নায়ককে মানসিক ভাবে সুস্থ ঘোষণা করেছে চিকিৎসকরা। নরওয়ের সংবাদমাধ্যম জানায়, গুলি চালিয়ে ৭৭ ব্যক্তিকে হত্যার নায়ক অ্যান্ডারস বেরিং ব্রেইভিককে বিচারের মুখোমুখি হওয়ার মত সুস্থ বলে ঘোষণা করেছেন আদালত কর্তৃক নিযুক্ত মানসিক চিকিৎসকরা।

এর আগে অপর এক দফা পরীক্ষায় তাকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করা হয়। এর ফলে বিতর্ক সৃষ্টি হলে পুনরায় তার মানসিক সুস্থতা পরীক্ষা করা হয়। তবে এবার মনোবিদরা তাকে সুস্থ বলে রায় দিয়েছেন। ফলে তার বিচার শুরু করতে আর কোন বাধা থাকলো না আদালতের।

আগামী ১৬ এপ্রিল তাকে আদালতে হাজির করার কথা। গত বছরের এপ্রিল মাসে একটি রাজনৈতিক দলের যুব সম্মেলনে যোগ দিতে আসা তরুণ-তরুণীদের ওপর ঠাণ্ডা মাথায় গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করে ব্রেইভিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ