1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মে, ২০১২
  • ১৮৮ Time View

এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হলো জুভেন্টাসের। ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেরা। এদিকে ইন্টার মিলানের কাছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান হেরে গেছে  ৪-২ গোলে । মিলানের এই হারে সিরি ‘আ’ মুকুট উঠলো ওল্ড লেডিদের মাথায়।

জুভেন্টাস: ২ (ভুসিনি  ৬মি:, ক্যানিনি ৭৪ মি: (আত্মঘাতী))।
ক্যাগলিয়ারি: ০

ইন্টারমিলান: ৪ (মিলিতো ১৪ মি:, ৫৩ মি:, ৮০ মি:, মাইকন ৮৭ মি:)
এসি মিলান: ২ (ইব্রাহিমোভিচ ৪৪ মি:, ৪৬ মি:)

একপয়েন্ট ব্যবধান রেখে ৩৭তম ম্যাচটি খেলতে নেমেছিলো শিরোপার দুই প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস ও এসি মিলান। এই ম্যাচে হোঁচটের জন্য চার পয়েন্ট পিছিয়ে পড়ে মিলান। তাই এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হলো জুভেদের।

ক্যাগলিয়ারির মাঠে শুরুতেই বলের নিয়ন্ত্রণ নেয় জুভেন্টাস। কাক্সিক্ষত সফলতার জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি । ৬ মিনিটে স্বাগতিক গোলরক্ষক মাইকেল আগজ্জিকে বোকা বানান জুভেন্টাসের ফরোয়ার্ড মির্কো ভুসিনি (১-০)।

এক গোলে এগিয়ে গিয়ে একের পর এক আক্রমণ করেও আর কোন গোলের দেখা পাচ্ছিলেন না ওল্ডলেডিরা। অপর দিকে কয়েকটি পাল্টা আক্রমণে বেশ কয়েকবার ভরকে যেতে হয়েছে জুভেদেরকে। তবে শেষ পর্যন্ত সফল হয় সফরকারীরা। আক্রমণ প্রতিহত করতে গিয়ে ৭৪ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ক্যাগলিয়ারি ডিফেন্ডার মিচেল ক্যানিনি (২-০)। বাকি সময়ে আর কোন গোল না হলে বিজয়ের শেষ হাসি হাসে জুভেন্টাস।

অপর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায়। ইন্টার মিলানকে হ্যাট্রিক উপহার দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো মিলিতো। অপরদিকে জোড়া গোল করেও ৪-২ ব্যবধানে হারের জন্য মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় এসি মিলান তারকা ইব্রাহিমোভিচকে।

মিলানের পক্ষে ৩৭ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৮১। সমান ম্যাচে এসি মিলানের সংগ্রহ ৭৭। ইন্টার মিলান আছে তালিকার ষষ্ঠ স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ