1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

কয়েক মাস আগেও টেস্ট ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশ আবার যেন মুখ থুবড়ে পড়েছে বাস্তবতার জমিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ম্যাচ শেষ হয়ে যাওয়ার অনেকটা সময় পরেও সুপারস্পোর্ট পার্কে উচ্ছ্বাসের আবহ রয়েই গেল। গ্যালারিতে তখন অনেক দর্শক গান গেয়ে চলেছেন। ঘাসের গ্যালারিতে প্লাস্টিকের ব্যাট আর টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিলেন অনেকে। এক পাশের গ্যালারিতে যে সুইমিং পুল, সেখানে লাফঝাঁপ করছেন বেশকজন। অভিজাত বক্সে আড্ডা আর পানাহার চলছে জমিয়ে। এক পর্যায়ে ড্রেসিং রুম থেকে মাঠে নামল গোটা দক্ষিণ আফ্রিকা দল।

মাঠে নেমে তারা চলে গেলেন পিচের কাছে মাঝমাঝি জায়গায়। গোল হয়ে টিম মিটিংয়ের মতো হয়ে গেল তাদের। আসলে বলা চলে আনন্দসভা। কেউ কিছু বলছেন আর সবাই হইহই করে উঠছেন। একপর্যায়ে গলাগলি ধরে সবাই গান গাইতে শুরু করলেন গলা ফাটিয়ে। তাদের সঙ্গে কণ্ঠ মেলালেন দর্শকেরাও।

একটু পর অবশ্য বদলে গেল চিত্র। আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘে। দর্শকেরা বিদায় নিলেন দ্রুত। প্রোটিয়ারা ফিরে গেলেন ড্রেসিং রুমে। চারপাশ হয়ে গেল এলো আঁধার, সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর মুখ যেমন ছিল!

টেস্ট সিরিজ শুরুর আগের দিন আর শেষের দিন সংবাদ সম্মেলনে শান্তর চেহারা পাশাপাশি কল্পনা করলেই বাংলাদেশের পারফরম্যান্সের চিত্রও পরিস্কার হয়ে যাবে। সিরিজ আগে সংবাদ সম্মেলনে শান্তর কণ্ঠে ছিল আশার গান। চেহারা ছিল উজ্জ্বল, শরীরী ভাষা ছিল প্রাণবন্ত। বেশ খুনসুটিও করছিলেন। এমনকি জোহানেসবার্গে পরাজয়ের পরও শান্ত ছিলেন বেশ প্রাণখোলা। অন্তত লড়াই করার তৃপ্তি তার ছিল। কিন্তু সেঞ্চুরিয়ন বদলে দিল সবকিছু।

ম্যাচটি বাংলাদেশ হেরেছে আড়াই দিনে। আদতে প্রথম দিনে বৃষ্টির বাধা মাথায় রাখলে ম্যাচ শেষ দুই দিনেই। জোহানেসবার্গে ইতিবাচক ছিল বেশ কিছু দিক। সেঞ্চুরিয়নে আতশ কাঁজ দিয়ে খুঁজেও ইতিবাচক কিছু পাওয়া কঠিন। ব্যাটে-বলে স্রেফ বিধ্বস্ত হয়েছে দল। শান্তর চেহারাতেই ফুটে উঠছিল দলের পারফরম্যান্সের ছবি। সংবাদ সম্মেলনে তাকে দেখা গেল একদমই ম্রিয়মান।

সংবাদ সম্মেলনে অসহায় কণ্ঠেই মেনে নিলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, কোনোটিতেই তারা ভালো করেননি। শীর্ষ পর্যায়ের ক্রিকেটের সামর্থ্যের ঘাটতির কথাও মেনে নিলেন অকপটে। তাই প্রাসঙ্গিক একটি প্রশ্নও উঠে যাচ্ছে, টেস্ট ক্রিকেটে দল অনেকটা এগিয়েছে বলে তৃপ্তির যে ঢেউ তোলা হচ্ছিল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকায় স্বপ্নের যে আবির ছড়িয়ে পড়তে শুরু হয়েছিল, সবই কি ছিল বিভ্রান্তি? সবই কি ছিল ভুল? আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আর এই সফর কি তাহলে বাস্তবতার জমিনে আছড়ে ফেলল বাংলাদেশকে?

শান্ত সরাসরি উত্তরটা না দিলেও এটা মেনে নিলেন, পরের ধাপে যেতে এখনও কাজটা বাকি আছে তাদের।

“এই কন্ডিশন তো অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন। তবে আমি বলব যে টেস্ট ক্রিকেটটা ওপরের দিকে যাচ্ছিল, ভালো করছিলাম আমরা। তবে সাম্প্রতিক সময়ে চারটা-পাঁচটা টেস্ট আমরা ভালো ক্রিকেট খেলিনি। এই জায়গায় আমরা যদি পরের স্তরে যেতে চাই, কীভাবে আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারি, সেটা বের কর গুরুত্বপূর্ণ।”

“আমরা দেশে খেলি বা দেশের বাইরে খেলি, ম্যাচ হারি বা জিতি, কিন্তু ব্যাটিং বলেন বা বোলিং বলেন বা ফিল্ডিং, একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যেন আমরা খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। চেষ্টা এটাই থাকবে যে, কোন জায়গায় ভুল হচ্ছে ওগুলো খুঁজে বের করে আরেকটু ধারাবাহিক যেন হতে পারি।”

সামর্থ্যের ঘাটতি মেনে নিয়েই অধিনায়ক বলছেন, আরও লড়িয়ে হওয়ার পথ তারা খুঁজে বের করার চেষ্টা করবেন সামনের টেস্ট সিরিজের আগে।

“সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি যে, আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝখানে। আমি যেটা একটু আগে বললাম যে আমাদের নিয়মিত ওরকম লড়িয়ে ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। ম্যাচ হারা-জেতা থাকবে। ওই জায়গাটাতে আমাদের একটু উপায় বের করতে হবে যে, কোন জায়গায় আসলে আমাদের ঘাটতি আছে।

“চেষ্টা ওটাই থাকবে এই টেস্ট সিরিজের পরে কিছুদিন আমাদের সময় আছে পরের টেস্ট সিরিজ আসার আগে। পথ বের করে কীভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।”

এই সিরিজের পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ার পেছনে প্রস্তুতির ঘাটতি এবং টানা খেলার ব্যস্ততার কথাও বললেন শান্ত। ভবিষ্যতে তাকিয়ে জাতীয় দলের জন্য উপযুক্ত ক্রিকেটারদের তালিকা আরও বড় দেখতে চান অধিনায়ক।

“একটা ব্যাপার আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে যে, টানা অনেকগুলা সিরিজ আমরা খেলছি, ওয়ানডে বলুন বা টেস্ট ক্রিকেট। আমার মনে হয় যে, সামনে যদি আমরা আসলেই ধারাবাহিক হতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু প্রস্তুতির সুযোগ নিতে হবে, সুযোগ দিতে হবে।

“আর আমরা যদি আমাদের (ক্রিকেটার) পুলটা একটু বড় করতে পারি, গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে যদি ওদেরকে ব্রেক দিয়ে তরতাজাভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে পারফরম্যান্সটা আরও ভালোভাবে আমরা বের করে নিয়ে আসতে পারব। কাজেই গুরুত্বপূর্ণ হলো যেন আমরা প্রত্যেকটা সিরিজের আগে একটু নেওয়ার সুযোগ করে নিতে পারি।

বাংলাদেশের পরের টেস্ট সিরিজ আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ