1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

ভারতের বিরুদ্ধে নৌ-মার্চের হুমকি দিলেন শ্রীলংকার মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৭৮ Time View

৫০০০ জেলে নিয়ে ভারত অভিমুখে মার্চ করার হুমকি দিলেন শ্রীলংকার এক মন্ত্রী। শ্রীলংকার সমুদ্র সীমায় ভারতীয় জেলেদের অবৈধ মৎস শিকারের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।

শ্রীলংকা সরকারের মন্ত্রী ডগলাস দেভানন্দা বলেন, ‘ভারতীয় জেলেদের অবৈধ মাছ শিকারের কারণে তার দেশের মৎসজীবিদের জীবিকা এখন হুমকির সম্মুখীন। ভারত সরকার এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে।’

এই অবৈধ মৎস শিকার প্রতিহত করতে ভারতকে একটি বার্তা দিতেই নৌকা মার্চের পরিকল্পনা করেছেন বলে জানান তিনি।

এ সংক্রান্ত এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভারতীয় জেলেরা শ্রীলংকার সমুদ্রসীমায় বড় বড় ট্রলার নিয়ে নির্বিচারে মৎস শিকার করে। এতে শুধুমাত্র শ্রীলংকার উত্তরাঞ্চলীয় এলাকায় মৎসজীবিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং শ্রীলংকার সার্বিক জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে উভয় দেশের সমুদ্র সীমানায় অবৈধ মৎস শিকার বন্ধ করতে ভারত ও শ্রীলংকার ফিশিং এসোসিয়েশন সম্প্রতি বেশ কয়েকবার বৈঠক করেছে। তবে এ সব আলোচনায় কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয়নি বলে জানান দেভানন্দা।

ভারতীয় কর্তৃপক্ষের নির্লিপ্ততার সুযোগে তাদের জেলেরা অব্যাহত ভাবে শ্রীলংকার সমুদ্র সীমা লঙ্ঘণ করে মাছ শিকার করে যাচ্ছে। এর জবাব দিতেই এক হাজার নৌকায় পাঁচ হাজার জেলে নিয়ে ভারতের রামেশ্বরমের দিকে যাত্রা করবেন বলে জানিয়েছেন ডগলাস দেভানন্দা।

চীনের বার্তাসংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে শ্রীলংকার মন্ত্রীর এই পরিকল্পনার কথা প্রকাশিত হয়। তবে এই নৌ মার্চ কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ