1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী কালি দেওয়া দেয়ালে আবারও রবীন্দ্রনাথ খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ফুটবল খেলার বিরোধে কিশোরের বুকে ছুরিকাঘাত দ্বিপক্ষীয়-বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আলোচনা বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু

বিএনপি আমলে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত হয়েছে: আইন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১
  • ৪২৮ Time View

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “বিগত বিএনপি সরকারের সময়ে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ন আদালত প্রভাবিত করা হয়েছিল। এ কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে ৩৫ বছর সময় লেগেছে।”

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজনে ‘জাতীয় চার নেতা হত্যার বিচারের দাবিতে’ এক আলোচনায় তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম করিম আলোচনায় অংশ নেয়।

অ্যাডভোকেট কামরুল বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, সেই অপশক্তিই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে।” তিনি বলেন, “আমি জাতীয় চার নেতা হত্যা মামলার প্রসিকিউটর ছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এ মামলার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ন আদালতকে প্রভাবিত করায় সে সময় অগ্রসর হওয়া সম্ভব হয়নি।”

জেলহত্যার বিচার আবার শুরুর আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিচারের দাবিতে আবারো উচ্চ আদালতে আবেদন করেছেন। এ ব্যাপারে উচ্চ আদালতের আদেশ পেলেই এ নৃশংস্ব হত্যার বিচার আবার শুরু হবে।” তিনি আরো বলেন, “সেই সরকারের সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, মোশারফ হোসেন কাজলসহ আমি প্রসিকিউটরের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ