1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২৬০ Time View

জোড়াতালির ‘এ’ দল নিয়েও দুর্বার বাংলাদেশ। ইংল্যান্ড লায়ন্সকে চতুর্থ ওয়ানডেতে হারিয়েছে ছয় উইকেটে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সোমবার সফল হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের অনুষ্ঠিত তিন ম্যাচের দুটিতেই জিতেছিলো বাংলাদেশ।

বৈরি কন্ডিশনে একেবারে মন্দ খেলেনি অতিথি ইংল্যান্ড লায়ন্স। ৪৯.৪ ওভারে অল-আউটের আগে ২০৮ রান করে তারা। প্রতিপক্ষকে ওই রানে বেঁধে রাখতে কার্যকর বোলিং করেন ফরহাদ রেজা। সাত ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন জাতীয় দলের এই অলরাউন্ডার। জোসেফ রুট ৮১, জোসেফ বাটলার ৪১ ও জোনাথন বারিস্তোর ৩৫ রানে লায়ন্সের ইনিংস গড়ে উঠে।

লায়ন্সকে জবাব দিতে খুব একটা কষ্ট করতে হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ফর্মে থাকা ওপেনার ইমরুল কায়েস ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। অনিন্দ্য ওই ইনিংসে ১৩১ বলে নয়টি চার ও তিনটি ছয়ের মারও ছিলো। যে চার ব্যাটসম্যান আউট হয়েছেন তাদের মধ্যে নাঈম ইসলাম ৪০, নাসির উদ্দিন ফারুক ২১ রান করেন। ৪৫.৩ ওভারে ২১১ রান তুলে ফেলে বাংলাদেশ।

১৮ জানুয়ারি একই ভেন্যুতে সিরিজের পঞ্চমও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড লায়ন্স। পরে ঢাকায় হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ