1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে ছেড়া/পুরনো টাকা নেবে বাণিজ্যিক ব্যাংকগুলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ৪৬৮ Time View

বাংলাদেশ ব্যাংকের কাউন্টারের মাধ্যমে আগামী ২ মে থেকে আর নতুন অথবা পুরনো টাকার লেনদেন বা বিনিময় করা যাবে না। এর পরিবর্তে দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের ৮ হাজার শাখার মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে ছেড়া নোট বদল, পুন প্রচলনযোগ্য নোট বিনিময়, টাকার ভাঙতিসহ তফসিলি ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বসাধারণের প্রয়োজন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকের সকল শাখার মাধ্যমে নোট ও ধাতব মুদ্রার যোগান ও বিনিয়োগ নিশ্চিতকরণের বিষয়টি নজরদারি করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে ৪৭টি তফসিলি ব্যাংক রয়েছে। যার রয়েছে ৮ হাজার শাখা। জনসাধারণের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। তারই আলোকে জনসাধারণ যাতে আরো সহজে নতুন টাকা গ্রহণ, পুরনো বা ছেড়া টাকা বদল এবং ভাঙতি নিতে পারেন, তার পরিধি বাড়ানো হচ্ছে। যাতে করে জনসাধারণকে সংশ্লিষ্ট সেবা নিতে আর বাংলাদেশ ব্যাংকে আসতে না হয়।

ব্যাংকিং সেবাসমূহ মানুষের দোড়গোড়ায় নিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা রক্ষা করাটাও জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ